মোঃ এনতাজ আলী প্রামানিক
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
০১৭১৩৭৭২৫৫৬
মোঃ এনতাজ আলী প্রামানিক প্রধান শিক্ষক হিসেবে কোচড়া বাদলঘাটা উচ্চ বিদ্যালয়ের দায়িত্ব পালন করে যাচ্ছেন; এটি তাঁহার জন্য বিরাট সৌভাগ্যের। তিনি দুই দশকেরও বেশি সময় ধরে শিক্ষকতা করে আসছেন। তিনি শিক্ষার প্রতি আগ্রহী এবং শিক্ষাদানের এমন একটি পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ যেখানে প্রতিটি শিক্ষার্থী একাডেমিক, সামাজিক এবং মানসিকভাবে উন্নতি সাধন করতে পারে। তিনি একজন স্বাধীন চিন্তাশীল মানুষ। তাঁর দৃষ্টিভঙ্গি, প্রযুক্তিগত উদ্ভাবনী শিক্ষাদান এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষাগত অভিজ্ঞতা প্রদান করে শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ অর্জন, সমালোচনামূলক চিন্তাভাবনা, দক্ষতার বিকাশ এবং সমাজে ইতিবাচক অবদান রাখার জন্য দায়িত্বশীল বিশ্বনাগরিক হয়ে গড়ে উঠার সক্ষমতা অর্জনে নিরলষ ভূমিকা পালন করে যাচ্ছেন।